ভিয়েনা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ঝালকাঠিতে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ১৩৬ সময় দেখুন
ঝালকাঠি প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণের কারনে দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পরে রবিবার থেকে খুলেছে ঝালকাঠির ৯৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। সকালে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসব আমেজে প্রবেশ করে শিক্ষার্থীরা। শিক্ষকরাও নানা আয়োজনে বরণ করে নেয় শিক্ষার্থীদের। সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় প্রাণ ফিরে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশকালে জীবানুনাশক স্প্রে করা হয়। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আছে তাপমাত্রা মাপার যন্ত্রও। শিক্ষার্থীরাও মাস্ক পরে বসেছে শ্রেণিকক্ষে। তবে গ্রামের বেশিরভাগ বিদ্যালয়েই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কারো কারো মুখে মাস্ক থাকলেও পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী নেই। অনেক বিদ্যালয়ে এখনো বন্যার পানি ঢুকে থাকায় শ্রেণি কক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
ঝালকাঠি জেলা কলেজ রয়েছে ২৭টি, মাধ্যমিক বিদ্যালয় ১৭৩টি, নিম্ন মাধ্যমিক ২৪টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৮৫টি ও মাদরাসা রয়েছে ১২৩টি।
বাধন রায়/ইবিটাইমস/ এম আর
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আপডেটের সময় ০৬:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১