ভিয়েনা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

করোনায় ফের মৃত্যু বেড়েছে, তবে শনাক্ত কমছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ৯৭ সময় দেখুন

ঢাকা: দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১১৭ জনের মৃত্যু হয়েছে। আজ মৃতদের মধ্যে পুরুষ ৫৬ ও নারী ৬১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৪৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয়  সর্বোচ্চ ৩৭ জন, রাজশাহী ও ময়মনসিংহ  ৪ জন করে, খুলনা বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১০ জন এবং রংপুর বিভাগে ৫ জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৮৮ লাখ ১৬ হাজার ৩৪৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৮৬ শতাংশ।

দেশে করোনাভাইরাস থেকে সুস্থ মানুষের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৫০ শতাংশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় ফের মৃত্যু বেড়েছে, তবে শনাক্ত কমছে

আপডেটের সময় ০৩:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১