ভিয়েনা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

ai গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন লালমোহনের এএইচএম বজলুর রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১০৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান ও বি.এন.এন.আর.সির  প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমানকে বাংলাদেশের জন্য রেসপনসিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)–এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ প্রদান করেছে সংস্থাটি।
 
রেসপনসিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সএর চিফ রেসপনসিবল অফিসার এবং গ্লোবাল কাউন্সিল ফর রেসপনসিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতিষ্ঠাতা কারমেন মার্শ আনন্দের সঙ্গে ঘোষণা করেছেন যে, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (BNNRC)এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান-কে বাংলাদেশের জন্য রেসপনসিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)–এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই সম্মানজনক দায়িত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নৈতিক অনুশীলনকে উৎসাহিত করার প্রতি একটি প্রতিশ্রুতি প্রকাশ করে এবং এ অঞ্চলে দায়িত্বশীল এআই উদ্যোগগুলোর অগ্রগতিতে সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে।
বাংলাদেশে রেসপনসিবল এআই অ্যাম্বাসেডর হিসেবে, তাঁর নেতৃত্ব ও নৈতিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে প্রতিশ্রুতি একটি গ্লোবাল আন্দোলন গড়ে তুলতে অমূল্য ভূমিকা রাখবে। একজন গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে, তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, স্থানীয় পর্যায়ে সম্পৃক্ততা বাড়াবেন এবং আন্তর্জাতিক উদ্যোগে অবদান রাখবেন, যার লক্ষ্য দায়িত্বশীল এআই উন্নয়ন। এ এইচ এম বজলুর রহমানের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকায়। তিনি লালমোহন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। 
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ai গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন লালমোহনের এএইচএম বজলুর রহমান

আপডেটের সময় ১২:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫