ভিয়েনা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

ভান্ডারিয়ায় জাল পাতা নিয়ে পিটিয়ে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • ১২৪ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়ায় জাল পাতা নিয়ে পরেশ হাওলাদার (৬০)নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করেছে অপর ৩ জেলে।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া (নাথপাড়া) গ্রামে। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছেন।

জানা গেছে, নিহত পরেশ হাওলাদার ওই গ্রামের সখানাথ হালদারের ছেলে। আর এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের নির্মল হালাদার (৬৫) ও তার ছেলে সুভ্রত হালদারকে (২৫) গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত নির্মল হালদার ওই গ্রামের রাজ বিহারী হাওলাদারের ছেলে।

থানা পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় পশারীবুনিয়ার নাথপাড়া খালে বাধা জাল পাততে যায় স্থাণীয় নির্মল হালদার, তার ছেলে সুভ্রত হালদার ও স্থাণীয় মাধব চন্দ্র মিস্ত্রীর ছেলে নারায়ন মিস্ত্রী এ ৩ জনে। ওই একই স্থানে ব্যাসন জাল পাতেন পরেশ মিস্ত্রী। তাই তিনি ওই ৩ জনকে সেখানে বাধা জাল পাততে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এতে ওই ৩ জনে ক্ষিপ্ত হয়ে জেলে পরেশ হালদারকে মারধর করেন। সেখানেই পরেশ হালদারের মৃত্যু হয়।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস ওই জেলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখই সকল ঘটনা বলা যাচ্ছে না।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় জাল পাতা নিয়ে পিটিয়ে হত্যা

আপডেটের সময় ০৭:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১