ভিয়েনা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

হবিগঞ্জে বাহুবলে বালু ও ড্রেজার মেশিন জব্দ,পাইপ ধ্বংস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ১৬২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবলের বালুচরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ অভিযানে ঘটনাস্থল থেকে ৮০০০ ঘনফুট বালু, দুইটি ড্রেজার মেশিন জব্দ করে ৪০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল  উপজেলার বালুচরের খোয়াই নদীর চরে যৌথ অভিযান পরিচালনা করে ওইসব জব্দ করেন। এ অভিযানের টের পেয়ে কয়েকজন বালু শ্রমিক পানিতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। অভিযানে একদল পুলিশ অংশ নেয়।

এসব তথ্য জানিয়ে ইউএনও  স্নিগ্ধা তালুকদার বলেন, পরিবেশ রক্ষায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বাহুবলে বালু ও ড্রেজার মেশিন জব্দ,পাইপ ধ্বংস

আপডেটের সময় ০৪:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১