ভিয়েনা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

লালমোহন (ভোলা) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং দেশজুড়ে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাটের অভিযোগ তুলে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। একই সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার প্রতিবাদও জানানো হয় মিছিল থেকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম নিরব চেয়ারম্যানের নেতৃত্বে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রশিদ মেম্বার, কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তামিম মহাজন, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি ফারুক, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম কানু, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক, যুবদল নেতা যুবরাজ মহাজনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং রাজু মোল্লা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেটের সময় ০৬:৪৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬