ইবিটাইমস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতীয় দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার গুরনুর ব্রার। ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে দেশে ফিরবেন ৩১ বছর বয়সী এই স্পিনার।
শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এর আগে গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কুলদীপ। সেখানে পেয়েছিলেন মাত্র একটি উইকেট। এ বছর আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আরেকটি টেস্ট খেলেছিলেন তিনি। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৭.৫ ওভার বল করে ৬২ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গুরনুর ব্রারকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক কমিটি। অন্যদিকে, চলমান ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার জন্য কুলদীপ যাদবকে টেস্ট দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন লোকেশ রাহুল।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের দল:
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অংশুল কম্বোজ, জাসপ্রিত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও গুরনুর ব্রার।
ঢাকা/এসএস





















