ভিয়েনা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ

ইবিটাইমস ডেস্ক: শিশু অধিকার সুরক্ষা, মূল্যস্ফীতি ও পুলিশের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবিত আইনের প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। টানা পঞ্চম শনিবারের মতো দেশটির বিভিন্ন শহরে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষার্থী, শ্রমিক সংগঠন, ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মী ও শিশু অধিকারকর্মীরা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং উচ্চবিদ্যালয় অবরোধের প্রতিবাদে আন্দোলন চলছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পুলিশের অস্ত্র ব্যবহারের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবিত আইন নিয়ে অসন্তোষ।

শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় রাজধানী প্যারিসে মূল বিক্ষোভ শুরু হওয়ার কথা ছিল। পাশাপাশি দেশটির আরও কয়েক ডজন স্থানে সমাবেশের আয়োজন করা হয়। অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে। বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।

পুলিশের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বৈধ আত্মরক্ষার বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে ধরে নেওয়ার বিধান যুক্ত করতে সংসদে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালিসহ বিলটির সমর্থকদের দাবি, পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠা ঠেকাতে এই আইন প্রয়োজন।

তবে আইনটির বিরোধীরা বলছেন, এটি কার্যত পুলিশকে ‘হত্যার লাইসেন্স’ দেওয়ার শামিল। তাদের আশঙ্কা, আইনটি কার্যকর হলে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়বে। নিম্নকক্ষে অনুমোদনের পর বিলটি শিগগিরই উচ্চকক্ষ সিনেটে উত্থাপনের কথা রয়েছে।

শিশু ও কিশোর-কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কাজ করা সংগঠনগুলোর প্রতিনিধিরাও বিক্ষোভে অংশ নেন। শিশু অধিকারকর্মী ক্লেয়ার বুর্দিয় বলেন, সমাজের বর্তমান পরিস্থিতি ভালো নয়। তাই একটি সমস্যাকে অন্যটির চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখার সুযোগ নেই।

এদিকে, সাম্প্রতিক বিক্ষোভে পুলিশের কথিত সহিংসতার নিন্দা জানিয়েছেন আইনজীবীরা। তাদের অভিযোগ, এসব ঘটনায় অনেক বিক্ষোভকারী হাত, পা ও চোখে গুরুতর আঘাত পেয়েছেন।

শ্রমিক ইউনিয়ন সিজিটির প্রতিনিধি কার্ল গাজি জানান, দেড় মাস ধরে চলা আন্দোলনে বিক্ষোভকারীদের মধ্যে ক্লান্তি দেখা দিয়েছে। শনিবারের কর্মসূচিতে শিশু অধিকারকর্মী ও পুলিশের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবিত আইনের বিরোধিতাকারীরা একসঙ্গে অংশ নিচ্ছেন।

কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভে প্রায় ১ লাখ ৪৬ হাজার মানুষ অংশ নেন। আগের সপ্তাহগুলোর তুলনায় এ সংখ্যা কম। তবে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল গত বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটে। সেদিন সরকারি হিসাব অনুযায়ী, দেশজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ রাজপথে নামেন।

এদিকে, সরকার ন্যূনতম মজুরি শূন্য দশমিক ৬ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও শ্রমিক ইউনিয়নগুলো একে নগণ্য বলে প্রত্যাখ্যান করেছে। এর প্রতিবাদে আগামী মঙ্গলবার দেশব্যাপী নতুন করে ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

আগামী বছর ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি, শ্রমিক অসন্তোষ, শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা নিয়ে চলমান আন্দোলন দেশটির রাজনৈতিক পরিস্থিতিতেও নতুন চাপ তৈরি করছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ

আপডেটের সময় ১২:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬