ভিয়েনা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত। পারিবারিক রাজনৈতিক পরিচয়, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা এবং স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ককে পুঁজি করে ইউনিয়নবাসীর আস্থা অর্জনে কাজ করছেন তিনি।

আবুল বাশার তরিকুল সাদাতের বাবা উপজেলা বিএনপির সভাপতি। স্থানীয়দের কাছে তাঁদের পরিবার ভালো মানুষ ও জনবান্ধব পরিবার হিসেবে পরিচিত।

সাদাতের ভাষ্য, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য শুধু পদ-পদবি অর্জন নয়; বরং মানুষের পাশে থাকা এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখা। নির্বাচনে সুযোগ পেলে কথার চেয়ে কাজের মাধ্যমে নিজের অঙ্গীকারের প্রতিফলন ঘটাতে চান তিনি।

মনোহরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন আবুল বাশার তরিকুল সাদাত।

নির্বাচনকে সামনে রেখে নিজের ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সাদাত বলেন, ‘ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। চেয়ারম্যান না হয়েও এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় সবসময় কাজ করার চেষ্টা করেছি। মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেব। পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তোলা এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। মানুষের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও পরিকল্পিত ইউনিয়ন গড়ে তুলতে চাই।’

মনোহরপুর ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত

আপডেটের সময় ১২:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬