ভিয়েনা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইউরোপীয় ইউনিয়নে পার্সেলের ওপর নতুন ২ ইউরো ফি কার্যকর ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা বাকি, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ১০ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা, দুইয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা, এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর স্পিকারের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনায় রোহিঙ্গা ও জুলাই সনদ যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত: রাষ্ট্রপতি মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলে ‘সুলতানার স্বপ্ন’ বই বিতরণ ও পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দেখুন

টাঙ্গাইলে ‘সুলতানার স্বপ্ন’ বই বিতরণ ও পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠান

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : শতবর্ষ পেরিয়েও নারীশিক্ষা, স্বাধীনতা ও সমতার বার্তা নিয়ে প্রাসঙ্গিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস, মুক্তচিন্তা ও সৃজনশীলতা ছড়িয়ে দিতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে বই বিতরণ, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘সুলতানার স্বপ্ন পড়ো; সৃজনশীল অনুভূতি প্রকাশ করো’ স্লোগানে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার চৌরাকররা গ্রামের বাতিঘর আদর্শ পাঠাগারে এ কর্মসূচির আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। ‘সুলতানার স্বপ্ন: শতাব্দী পেরিয়ে আজকের পাঠ’ শীর্ষক এ আয়োজনে অংশ নেন স্থানীয় পাঠক ও সংস্কৃতিকর্মীরা।

অনুষ্ঠানে ২০ জন পাঠকের হাতে বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ বই তুলে দেওয়া হয়। আগামী ২৫ নভেম্বরের মধ্যে বইটি পড়ে পাঠ প্রতিক্রিয়া জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পান।

১৯০৫ সালে ইংরেজিতে রচিত ‘সুলতানার স্বপ্ন’ বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নারীবাদী কল্পকাহিনি। বইটিতে ‘লেডিল্যান্ড’ নামে একটি কাল্পনিক সমাজের চিত্র তুলে ধরেছেন বেগম রোকেয়া, যেখানে নারীরা শিক্ষা, বিজ্ঞান ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেন। বিপরীতে পুরুষেরা থাকেন ঘরের ভেতরে।

প্রচলিত লিঙ্গভিত্তিক সামাজিক ব্যবস্থার উল্টো চিত্র তুলে ধরে রোকেয়া এ গ্রন্থে নারীশিক্ষা, স্বাধীনতা, বিজ্ঞানমনস্কতা ও সমতার স্বপ্ন দেখিয়েছেন। ২০২৪ সালে ইউনেসকোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক রেজিস্টারেও অন্তর্ভুক্ত হয় বইটি।

আয়োজকদের প্রত্যাশা, এ গ্রন্থ পাঠের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নারী-পুরুষের সমতা, মুক্তচিন্তা ও সৃজনশীলতার চর্চা আরও বিস্তৃত হবে। স্থানীয়দের মতে, বাতিঘর আদর্শ পাঠাগার এলাকার মানুষের বই পড়া, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল হয়ে উঠছে।

বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এবং গ্রন্থাগারিক সীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমুজ্জামান, চাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, পাঠাগারের সদস্য মো. রাকিব হোসেন, আবু জাফর সালেহ ও লিখন আহমেদ।
ঢাকা/এসএস

জনপ্রিয়

দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ‘সুলতানার স্বপ্ন’ বই বিতরণ ও পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠান

আপডেটের সময় ১২:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬