ভিয়েনা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ এই স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সম্ভব নয়: নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গবাসীকে সুখবর দিলেন থালাপতি বিএনপির জন্য ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক’ হাসনাত আবদুল্লাহর কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া রুশ হামলায় ইউক্রেনে নিহত ৮ নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন মাচাদোর সহযোগী ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরুর আশা ট্রাম্পের, তবে তেহরানের প্রস্তাব নাকচ

ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ইবিটাইমস ডেস্ক : ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পরশুরামের ঘাটঘর ব্রিজসংলগ্ন এলাকায় প্রকল্পের উদ্বোধনী ভেন্যু পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জানান, আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শনে তিনি বুধবার আবারও ফেনীতে আসবেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের কাজ উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় এ এলাকার আবাদি জমি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। এ কারণে এলাকার দুই লাখের বেশি মানুষের বসতভিটা ও সম্পদ রক্ষায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, প্রকল্পটি প্রথম পর্যায়ে বাস্তবায়নের পর দ্বিতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে কাজ শেষ করা হবে। এর মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং জীববৈচিত্র্যও পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে। দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

ভেন্যু পরিদর্শনকালে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিম, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়াত আখতার নূর এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, বাঁধ নির্মাণ স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি। এই বাঁধ নির্মাণের মাধ্যমে ফেনীর মানুষ বন্যার দুর্ভোগ থেকে রেহাই পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, বৃহস্পতিবার পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

এ সময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শন করবেন বলে জানা গেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেটের সময় ১১:০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬