ভিয়েনা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮২ সময় দেখুন

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই শেষে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২৭৮ জনকে আটক করা হয়েছিল।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে ২৪ জনের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করছিল পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৪ জনের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই চলমান থাকায় তাদের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পুলিশ কর্মকর্তারা জানান, জাসদের নেতাদের কাছ থেকে নেতাকর্মীদের একটি তালিকা নেওয়া হয়েছে। সেই তালিকা ও অন্যান্য কাগজপত্র যাচাই করে পরিচয় শনাক্ত হওয়ার পর ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ব্যক্তিদের পরিচয়ও যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় রোববার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

আপডেটের সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬