ভিয়েনা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

শৈলকুপায় মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৮ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে একটি মাদ্রাসা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অবিরাম উন্নয়ন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও প্রভাষক উজ্জল আলী সংগঠনের স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় মাদ্রাসা নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করেন উজ্জল আলী। ভবিষ্যতেও নির্মাণকাজে আরও আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে গোসাইডাঙ্গা গ্রামের মানুষের ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি মাদ্রাসার প্রয়োজন ছিল। নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

সংগঠনের সভাপতি উজ্জল আলী বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করাই তাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত,অবিরাম উন্নয়ন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সারুটিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

শেখ ইমন/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন

আপডেটের সময় ০২:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬