ভিয়েনা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১২১ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় শতাধিক কৃষক -কৃষাণীর অংশগ্রহনে মাধ্যমে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ হল রুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা কৃষি অফিসার রুমানা আকতার।
বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,  জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ,,কৃষক দলের সাধারণ সম্পাদক ভিপি শামীম, ভিপি মনির,কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস/এম আর  
জনপ্রিয়

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬