ভিয়েনা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২২৬ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল,চরফ্যাশন : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দুই সংসদ সদস্য। তাঁরা হলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং ১১৮ ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এই দুজনকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

এদিকে পবিপ্রবির রিজেন্ট বোর্ডে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলামের (নয়ন) অন্তর্ভুক্তির খবরে তাঁর নির্বাচনী এলাকায় স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নতুন এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সংবাদকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয় বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেছেন, দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রধান এই বিদ্যাপীঠের সার্বিক উন্নয়ন, শিক্ষাব্যবস্থার সম্প্রসারণ এবং গবেষণার মানোন্নয়নে নতুন মনোনীত এই দুই জনপ্রতিনিধির অভিজ্ঞতা ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন

আপডেটের সময় ০৩:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬