ভিয়েনা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৫৮ সময় দেখুন

oplus_1024

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সকালে উপজেলার বদরপুর ইউনিয়ন ও কালমা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দেবিরচর এলাকার বাসিন্দা মো. জমশেদের মেয়ে জাইমা (২) এবং কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন বয়াতির ছেলে শাহাদাত (২)।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, সকালে জাইমা ও শাহাদাত নামের পানিতে পড়া দুইটি শিশু জরুরী বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক উভয় শিশুকে পর্যবেক্ষণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান।

নিহত শিশুদের স্বজনরা জানান, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিল শিশুদের মা ও স্বজনরা। এ সময় শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদেরকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেটের সময় ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬