ভিয়েনা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ১২৪ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
র‌্যাব জানায়, র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত সোমবার (২৫ মে ২০২৬) রাতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জগদীশপুর বাজার থেকে টেমুনিয়া মোড়গামী সড়ক দিয়ে একটি সবুজ রঙের সিএনজিযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাধবপুরের দিকে যাচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে যুগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। এসময় সন্দেহভাজন একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।
আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে সিএনজির যাত্রী সিটের নিচে রাখা ৪টি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ নাছির উদ্দিন, পিতা- ডুগাই মিয়া, গ্রাম- রফিনগর, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেটের সময় ০২:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬