টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
আজ রোববার বেলা ১১ টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এদুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইল ২৪ মে ২০২৬ (বাসস): টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছে একজন।
রোববার (২৪ মে) সকাল ১১ টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫) এবং একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস/এম আর




















