ভিয়েনা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৮৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ইতালির রাষ্ট্রদূতের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের এ সাক্ষাৎকার অনুষ্ঠান ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।

উভয়পক্ষ এ সময় দুই দেশের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেটের সময় ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬