ভিয়েনা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

ভোলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৭৪ সময় দেখুন

 ভোলা সদর প্রতিনিধি: ভোলা জেলায় চলমান এসএসসি পরীক্ষার মধ্যেই এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৪মে ২০২৬ইং) সকালে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তৈয়বা জাহান চৈতি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চৈতি মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং ভবিষ্যৎ নিয়ে তার ছিল নানা স্বপ্ন।তবে সম্প্রতি অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষাটি প্রত্যাশা অনুযায়ী ভালো না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।পরিবারের ভাষ্য অনুযায়ী, পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

চৈতির বাবা, পুলিশ কনস্টেবল মো. শাহাবুদ্দিন ফকির বলেন, সে আমাদের একমাত্র মেয়ে। ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে বলেছিল, কিন্তু বিষয়টি তাকে এতটা নাড়া দিয়েছে বুঝতে পারিনি।

ঘটনার পর পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। প্রতিবেশী ও স্বজনরা এই অকাল মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরীক্ষার ফলাফল কখনোই জীবনের শেষ কথা নয়। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি পরিবার, শিক্ষক ও সমাজের আরও সচেতন ও যত্নবান হওয়া অত্যন্ত জরুরি।

সিমা বেগম/ইবিটাইমস  

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া

আপডেটের সময় ০৭:৪৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬