ভিয়েনা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৪৫ সময় দেখুন

নেদারল্যান্ডসের (হল্যান্ড) সিনেট দেশটির আগের সরকারের প্রস্তাবিত কঠোর আশ্রয় আইন ‘অ্যাসাইলাম ইমার্জেন্সি অ্যাক্ট’ বাতিল করেছে

ইউরোপ ডেস্কঃ বুধবার (২২ এপ্রিল) ইউরোপের অভিবাসন বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রান্ডস এ তথ্য জানায়। সংবাদমীধ্যমটি আরও জানায়,এই আইনের লক্ষ্য ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে কঠোর আশ্রয় ব্যবস্থা চালু কর।

তবে একই সঙ্গে সিনেট আরেকটি আইনে অনুমোদন দিয়েছে, যেখানে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে পালিয়ে আসা মানুষ এবং জাতিগত পরিচয়, ধর্ম বা যৌন অভিমুখিতার কারণে ঝুঁকিতে থাকা আশ্রয়প্রার্থীদের মধ্যে পার্থক্য করার সুযোগ রাখা হয়েছে।

‘অ্যাসাইলাম ইমার্জেন্সি মেজারস অ্যাক্ট’-এ শরণার্থীদের রেসিডেন্স পারমিটের অনুমতির মেয়াদ কমানো, অস্থায়ী অনুমতি আরও ঘন ঘন পর্যালোচনা করা এবং পারিবারিক পুনর্মিলন কঠিন করার মতো বিভিন্ন প্রস্তাব ছিল।

এই আইনটি নিম্নকক্ষে পাস হওয়ার সময় কট্টর ডানপন্থি দল পার্টি ফর ফ্রিডম (পিভিভি) একটি সংশোধনী যুক্ত করে। এতে বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান করাকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব ছিল।

এই সংশোধনীর কারণেই আইনটি সিনেটে বাতিল হয়ে যায়। বিভিন্ন রাজনৈতিক দল আশঙ্কা প্রকাশ করে, এতে সাধারণ নাগরিকরা যদি কাগজপত্রবিহীন কাউকে সহায়তা করেন, তারাও অপরাধী হিসেবে চিহ্নিত হতে পারেন।

এ ধরনের সহায়তাকে শাস্তিযোগ্য না করার জন্য একটি সংশোধনী প্রস্তাব করা হলেও সিনেটে তা পর্যাপ্ত সমর্থন পায়নি। ফলে অনেক দল এই আইনের বিরুদ্ধে ভোট দেয়।

পার্টি ফর ফ্রিডম (পিভিভি) দলটি কাগজপত্রবিহীন ব্যক্তিকে সহায়তা করা অপরাধ না করার সংশোধনী মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফলে সাবেক পিভিভি মন্ত্রী মারজোলিন ফেবার-এর প্রস্তাবিত কঠোর আশ্রয়নীতি ভেস্তে যায় দলটিরই আরও কঠোর অবস্থান এবং আপস না করার কারণে।

অন্যদিকে আশ্রয়প্রার্থীদের জন্য দুই-স্ট্যাটাস ব্যবস্থা চালুর আইনটি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অনুমোদিত হয়েছে। এই আইনের মাধ্যমে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ যৌন অভিমুখিতা, জাতিগত পরিচয় বা ধর্মীয় কারণে নিপীড়ন থেকে পালিয়ে আসা ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পালিয়ে আসা ব্যক্তিদের আলাদা করে দেখতে পারবে।

নতুন ব্যবস্থায় আশ্রয়প্রার্থীদের আবেদন করার সময় এ বা বি এই দুই ধরনের স্ট্যাটাস দেওয়া হবে। নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ব্যক্তিরা ‘এ স্ট্যাটাস’ পাবেন এবং তারা তুলনামূলক বেশি অধিকার ভোগ করবেন। অন্যদিকে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে আসা ব্যক্তিরা ‘বি স্ট্যাটাস’ পাবেন।

এই বি-স্ট্যাটাসধারীদের জন্য সীমিত মেয়াদের রেসিডেন্স পারমিটের অনুমতি দেওয়া হবে এবং তারা পারিবারিক পুনর্মিলনের অধিকার পাবেন না।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

আপডেটের সময় ০৪:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬