ভিয়েনা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন প্রার্থী হয়েছেন সৈয়দ কামরুল সারোয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৮৩৮ সময় দেখুন

আগামী ২৪ ও ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালির পর্যটন সমৃদ্ধ ভেনিস সিটি করপোরেশন নির্বাচন

ইউরোপ ডেস্কঃ এ বছরের (২০২৬) ভেনিস সিটি নির্বাচনে ইতালির জনপ্রিয় রাজনৈতিক দল ডেমোক্রাত্তিকো (PD) থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ভেনিস বাংলাদেশ কমিউনিটির মানবাধিকার কর্মী হিসাবে খ্যাত ও সম্মানিত কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ কামরুল সারোয়ার।

সৈয়দ কামরুল সারোয়ার ভেনিস বাংলা স্কুলের সভাপতি। তিনি দীর্ঘদিন যাবত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর ফলে তিনি বাংলাদেশী কমিউনিটির সকলের কাছে অত্যন্ত সন্মানিত ব্যক্তি।

তার এই নির্বাচনে অংশগ্রহণ কমিউনিটির মানুষের মাঝে আশা বিশ্বাস জন্মেছে যে, তিনি নির্বাচিত হলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে উঠতে সহায়ক হবে।

সৈয়দ কামরুল সারোয়ারের স্বপ্ন একটাই “ভেনিস বাংলাদেশ কমিউনিটির উন্নয়ন, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আগামীর নিশ্চয়তা।”

ভেনিস বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ কামরুল সারোয়ারে পৈতৃক বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলার আলিমাবাদ গ্রামে। জীবিকার সন্ধানে ১৯৮৬ সালের ১৪ মার্চ তিনি দেশ ত্যাগ করে প্রথমে জার্মানিতে যান, পরে সুইজারল্যান্ডে কিছুদিন বসবাস করেন।

তারপর ১৯৮৯ সালে ইতালির রাজধানী রোম শহরে বসবাস শুরু করেন এবং ২০০১ সাল থেকে ভেনিসে স্থায়ীভাবে বসবাস করছেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন প্রার্থী হয়েছেন সৈয়দ কামরুল সারোয়ার

আপডেটের সময় ০২:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬