এই কেনীয় দৌড়দ ৪২.১৯৫ কিলোমিটারের এই দৌড়ে সময় নেন ২:০৫:০৮ (২ ঘন্টা ৫ মিনিট ৮ সেকেন্ড)

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৯ এপ্রিল) ভিয়েনায় ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এবছর রেকর্ড সংখ্যাক প্রায় অর্ধশত দেশের ৪৯,০০০ দৌড়বিদ এই ম্যারাথনে নাম নিবন্ধন ও অংশগ্রহণ করেন।
সকাল ৯টায় ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের দানিয়ুব নদীর ওপর Reichsbrucke ব্রিজে এই ম্যারথন দৌড়ের উদ্বোধন করেন অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন।
কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ বেশ বড় ব্যবধানে জয়লাভ করেন, তবে ভালো আবহাওয়া এবং দীর্ঘ একক দৌড় সত্ত্বেও তিনি অতীতের ২:০৫:০৮ রেকর্ডটি ভান্গতে পারেন নি।
এদিকে অস্ট্রিয়ান রেকর্ডধারী দৌড়বিদ অ্যারন গ্রুয়েনকে দৌড়ের অর্ধেক পথ পার হওয়ার কিছুক্ষণ আগেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয়।
মহিলাদের মধ্যে, ইথিওপিয়ান টিগিস্ট গেজাহাগন ২:২০:০৬ সময়ে একটি নতুন ভিয়েনা রেকর্ড গড়েন।
ফ্যানি কিপ্রোটিচ ২:০৬:৫৩ সময়ে ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে প্রথম হয়েছেন। গেজাহাগন কেনিয়ার ভিবিয়ান চেপকিরুইয়ের (২:২০:৫৯) চার বছরের পুরনো ভিসিএম রেকর্ডটি ভেঙেছেন এবং তার স্বদেশী টেসফায়ে হাফতামনেশকে বারো সেকেন্ডে পরাজিত করেছেন।
বিজয়ী একজন দৃষ্টিপ্রতিবন্ধী; গেজাহাগন ইতোমধ্যে ১৫০০ মিটারে দুটি প্যারালিম্পিক স্বর্ণপদক (২০২০, ২০২৪) জিতেছেন। তিনি ‘চমৎকার পরিবেশ’-এর জন্য স্রস্টা, তাঁর পেসমেকার এবং দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। পুরুষদের দৌড়ে, অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত ইরিত্রিয়ার ওকবে কিব্রোম (২:০৮:১০) কিপ্রোটিচের কাছে পরাজিত হন। কেনিয়ার চার্লস মনেরিয়া (২:০৮:৪২) তৃতীয় স্থান অধিকার করেন।
কবির আহমেদ/ইবিটইস



















