ভিয়েনা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৩৩৮ সময় দেখুন

ভিয়েনা ইসলামিক সেন্টার মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (২০ মার্চ) রাজধানী ভিয়েনার দানিয়ুব (Donau) নদীর তীরে অবস্থিত ইসলামিক সেন্টার মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

এখানে সকাল ৭টায় প্রথম ঈদের নামাজের জামায়াত এবং সকাল ৮:৩০ মিনিটে দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক Heute জানায় চমৎকার আবহাওয়া থাকায় আজ এখানে দুই জামায়াতে প্রায় ৫০,০০০ মানুষ ঈদের নামাজ আদায় করেন।

দৈনিকটি তাদের প্রতিবেদনে জানায়,ভিয়েনার দানিয়ুব দ্বীপে রমজানের সমাপ্তি উদযাপন করলেন ৫০,০০০ মুসলিম। রমজানের সমাপ্তি উদযাপন করতে শুক্রবার ভোরে ভিয়েনার ফ্লোরিডসডর্ফ জেলায় হাজার হাজার মুসলিম সমবেত হন।

এরফলে ভিয়েনার রাজ্য প্রশাসন থেকে আজ ভিয়েনা-ফ্লোরিডসডর্ফে বড় ধরনের পুলিশি উপস্থিতি রাখা হয়। তবে কোনও প্রকার অপ্রীতিকর
ঘটনক ঘটেনি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে,শুক্রবার ভোর থেকে ২১তম জেলার ব্রুকহাউফেনে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন। অনুষ্ঠানটি ভোর ৫টার দিকে শুরু হয় এবং দুপুর পর্যন্ত চলার কথা ছিল। প্রতিবেদন অনুযায়ী, এই অনুষ্ঠানের জন্য অস্ট্রিয়ান মুসলিম অথরিটি (IGGÖ) প্রায় ৬০,০০০ মানুষের উপস্থিতির জন্য নিবন্ধন করা হয়েছিল। তবে ভিয়েনা রাজ্য প্রশাসন ও দৈনিক Heute জানায় যে, প্রায় ৫০,০০০ মানুষ উপস্থিত ছিলেন।

ফ্লোরিডসডর্ফার সেতুর আশেপাশে যানজট এই বিপুল জনসমাগমের কারণে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। ফ্লোরিডসডর্ফার সেতু এবং আরবাইটার স্ট্রান্ডবাডস্ট্রাসে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িচালকদের উল্লেখযোগ্য বিলম্বের জন্য প্রস্তুত থাকতে হয়েছিল।

এই নিবন্ধিত অনুষ্ঠানটিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। বিশেষ অভিযান ইউনিটের কর্মকর্তারা কয়েক হাজার অংশগ্রহণকারীর এই সমাবেশকে সুরক্ষিত করেন।

এছাড়াও ভিয়েনায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির একাধিক মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে সবচেয়ে বেশী প্রবাসী ঈদের নামাজ আদায় করেন। এই মসজিদে তিন জামায়াতে কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশী পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

আপডেটের সময় ০৬:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬