ভিয়েনা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে ইয়াবাসহ দুইজন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকার মৃত ওসমান গণির ছেলে মো. জামাল (৫০) ও পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন বেপারীর ছেলে মো. আকবর (৩০)।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই তাদের আদালতে পাঠানো হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইয়াবাসহ দুইজন আটক

আপডেটের সময় ০১:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬