ভিয়েনা ০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

লালমোহনে অটোরিকশা চালকের বসতঘর পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২১৪ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন : ভোলার লালমোহনে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মো. ইউসুফ নামে এক অটোরিকশা চালকের বসতঘর। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিন হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

অটোরিকশা চালক মো. ইউসুফ বলেন, প্রতিদিনের মতো আজও সকাল বেলা অটোরিকশা নিয়ে বের হই। হঠাৎ এলাকা থেকে ফোন করে জানানো হয়, আমার বসতঘরে আগুন লেগেছে। খবর পেয়ে এসে দেখি সবকিছু পুড়ে গেছে। ঘরের ভেতর থাকা কোনো কিছুই রক্ষা করা যায়নি। স্ত্রী-সন্তানদের নিয়ে টিনশেড এই বসতঘরটিতেই থাকতাম। গত এক বছর আগে ঘরটি নির্মাণ করেছি। আজ ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। অটোরিকশা চালিয়ে সামান্য করি। এই আয় দিয়ে কীভাবে নতুন করে আবার ঘরটি নির্মাণ করবো তা নিয়েই এখন চরম দুশ্চিন্তায় পড়েছি।

লালমোহন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

অপরদিকে, খবর পেয়ে লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকের বসতঘর পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার। তারা তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালককে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অটোরিকশা চালকের বসতঘর পুড়ে ছাই

আপডেটের সময় ১১:৩৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫