ভিয়েনা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করবেন ট্রাম্প! খালেদা জিয়ার জন্মদিন আজ চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৫২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে আজ (মঙ্গলবার) মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান।

এ সময় পাকিস্তান থেকে চাল আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার হয়।

উল্লেখ্য, পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে ২ লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

খাদ্য উপদেষ্টা আঞ্চলিক সংযোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের করাচী বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পূর্বে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো।

এতে সময় ও খরচ বৃদ্ধি পেতো।

পাকিস্তানের হাইকমিশনার উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং ভ্রাতৃপ্রতিম দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের পলিটিক্যাল কনসুলার কামরান ডঙ্গলসহ খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেটের সময় ০১:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫