ভিয়েনা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন লিটন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন লিটন দাস। এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে আজ দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ১৬ বলে ২৩ রান করেন লিটন। এই ইনিংস খেলার পথে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে টপকে যেতে ১৯ রান দরকার ছিল লিটনের।

২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের হওয়ার পর এখন পর্যন্ত ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে ২৫৫৬ রান করে শীর্ষে উঠেছেন লিটন। দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২৫৫১ রান আছে সাকিবের।

সম্প্রতি সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক হন লিটন। সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি। বর্তমানে বাংলাদেশ অধিনায়ক লিটনের অর্ধশতক ১৫টি।

এছাড়াও চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এক্ষেত্রে সাবেক ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে পেছনে ফেলেন তিনি। ১৪১ ম্যাচে মাহমুদুল্লাহর ছক্কা ৭৭টি। ১১৪ ম্যাচে লিটন ছক্কা মেরেছেন ৭৮টি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন লিটন

আপডেটের সময় ১২:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫