ভিয়েনা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৭২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আক্তারুজ্জামান সাজু এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাশিফ আহমাদসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা গঠনতন্ত্র প্রণয়ন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ ও অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করেনি।”
তারা আরও বলেন, পূর্বঘোষিত সতর্কবার্তার ভিত্তিতে আজকের মানববন্ধন করা হয়েছে। নির্বাচনী রোডম্যাপ প্রকাশ না হলে শিগগিরই ঐতিহাসিক দরবার হলে ছাত্র সম্মেলনের আয়োজন করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

আপডেটের সময় ০২:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫