ভিয়েনা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

লালমোহনে আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে হসপিটালে ৬ ছাত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২১২ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মাদরাসার ৬ জন ছাত্রী। বুধবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীরা হলো- নূর নাহার, মারিয়া, সুমাইয়া, শাহিনা, লামিয়া এবং জিন্নাত। এরা সবাই ওই মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।
মাদরাসার সুপার মাওলানা মো. মাহবুবুর রহমান জানান, বুধবার দুপুর ১২ টার দিকে মাদরাসার দশম শ্রেণির ৬জন ছাত্রী দোকান থেকে আমড়ার ভর্তা খায়। এর কিছুক্ষণ পর তাদের বুকে ও পেটে জ্বালাপোড়া শুরু হয়। এরপর একে একে ওই ৬ ছাত্রীই জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। কর্তব্যরত চিকিৎসক ওইসব ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখেছেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহনাজ পারভীন বলেন, দুপুরের দিকে ৬ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়। আমি তাদের শ্বাস কষ্টে ভোগতে দেখেছি, তবে তাদের মাঝে ফুড পয়জনিংয়ের কোনো লক্ষণ দেখা যায়নি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। ওই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে হসপিটালে ৬ ছাত্রী

আপডেটের সময় ০১:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫