ভিয়েনা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

শৈলকুপায় মেছো বাঘ পিটিয়ে মারলো এলাকাবাসী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ১১১ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় ধান কাটার মেশিনের সামনে পড়ে আহত একটি মেছো বাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

সাতগাছি গ্রামের রশিদ মোল্লা,আনোয়ার ও বল্টু হোসেন জানান, দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। এসময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছো বাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। সেসময় বাঘটি পালিয়ে যাওয়ার সময় সেচ খালের সামনে পৌঁছালে কয়েকজন কৃষকদের সামনে পড়ে। কৃষকদের উপস্থিতি দেখে বাঘটি আক্রমণাত্মক হলে ৮/১০ জন মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচখালের পাশে গর্ত খুড়ে বাঘটিকে পুঁতে রাখা হয়।

স্থানীয় সংবাদকর্মী জাফরুল ইসলাম শিমুল বলেন, বাঘ আটকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি বাঘটিকে মেরে ফেলা হয়েছে। বাঘটিকে মেরে এলাকাবাসী আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে বলে দাবি করেন তিনি।

শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান,এমন ঘটনা আপনার কাছেই শুনছি। আমি সাক্ষী দিতে গাজীপুরে এসেছি। ঘটনাস্থলে আমার সহকর্মীকে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

সচেতন মহল দাবি করছেন, সাতগাছি গ্রামে এর আগেও বাচ্ছাসহ মেছোবাঘ পাওয়া গিয়েছিল। তাদের ধারণা,গ্রামটিতে আরো মেছোবাঘ রয়েছে।

এ বিষয়ে প্রাণ-পরিবেশ-প্রতিবেশ গবেষক ও সংগঠক সুজন বিপ্লব বলেন,শুধু এবারেই মেছোবাঘ নয় উন্মত্ত মবের হাতে ধারাবাহিকভাবে গন্ধগোকূল,কুমির,শুশুক,বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য নির্বিচারে হত্যার শিকার হলেও জনগণকে সচেতন করতে কোনো ধরণের প্রশাসনিক পদক্ষেপ নেই। এই ঘটনায় অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় মেছো বাঘ পিটিয়ে মারলো এলাকাবাসী

আপডেটের সময় ০১:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫