ভিয়েনা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

মাইলস্টোন ট্র্যাজেডি : আরও এক শিক্ষিকার মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৮৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাহফুজা (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ওই শিক্ষিকা।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত ইনস্টিটিউটটিতে মোট ১৯ জন প্রাণ হারালেন। বর্তমানে সেখানে ২৩ জন আহত চিকিৎসাধীন আছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুলে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহতের সংখ্যা ছিল ৩৪। আজ মাহফুজার মৃত্যুতে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫-এ, যাদের মধ্যে অধিকাংশই শিশু।
ঢাকা/এসএস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাইলস্টোন ট্র্যাজেডি : আরও এক শিক্ষিকার মৃত্যু

আপডেটের সময় ১২:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫