ভিয়েনা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি তেজগাঁও থানা পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. জনি (২৭), মো.লিটন (১৮), মো. শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির, মো. সোহাগ মিয়া (৩২), মো. নাজমুল (১৯), মো. সাকিব (২০), মো. রায়মন (২৬), মো. আব্দুর রহমান (১৯), মো. সোহেল হোসেন (২১), মো. তুহিন (১৮), মো. মেহেদি হাসান (২১), মো. আরিফ গাজী (২৩), মো. আকাশ (২২), মো. খায়রুল, মো. রুবেল, মো. মুহিন (১৫), মো. মিঠু (২৩), মো. নাইম ইসলাম (১৯), মো. নাজমুল হোসেন (১৭), মো. জনি ইসলাম (১৮), মো. সুমন (২০), মো. মামুন হাসান (২০), মো. রিপন (৩৪), মো. সুজন (২৬), মো.ফারুক (৫০), সুবেল মিয়া (২৪), শুভ কুমার দাশ (২১) ও সোহান গাজী (১৯) ।

তেজগাঁও থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা/এসএস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩০

আপডেটের সময় ০১:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫