ভিয়েনা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

মাভাবিপ্রবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৩০৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (ইঞ্জি./অনার্স/বিফার্ম) সম্মান প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে এ অনুষ্ঠান হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ইমাম হোসেন এবং প্রতিটি বিভাগের চেয়ারম্যান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “জিএসটি ভর্তি পরীক্ষায় প্রায় ২ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটি পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি ও বিতরণ করে তোমাদের সেই জ্ঞান আহরণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।” “তোমরা শুধু নিজের ভবিষ্যৎ নয়, দেশের ভবিষ্যৎ নির্মাণের অংশ। তাই জ্ঞানকে কাজে লাগাতে হবে দেশের উন্নয়নে।”

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে মাভাবিপ্রবির ১৮টি বিভাগে মোট ৮৯৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫