ভিয়েনা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলে এনসিপি’র পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২৭১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ আজ মঙ্গলবার টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। শহরের বিভিন্ন সড়কে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পোস্টারে পদযাত্রার প্রচারণা ছড়িয়ে পড়েছে।

এদিকে কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, “পদযাত্রা নির্বিঘ্ন করতে এপিবিএনের ৭০ জন সদস্যসহ ৯০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।”
ভাসানীর মাজারে শ্রদ্ধা, কর্মীদের প্রস্তুতিপদযাত্রায় অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার রাতেই টাঙ্গাইলে পৌঁছান। তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

আজকের পদযাত্রায় অংশ নিচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সারোয়ার নিভা ও ডাক্তার তাজনুভা জাবিন।
বিপ্লবী টাঙ্গাইল আবার জাগবে: আজাদ খান ভাসানী উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, “জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে। পদযাত্রায় ২০-২৫ হাজার লোকের সমাগম হবে বলে আশা করছি।”

তিনি জানান, সকাল ১১টা জেলা সদরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে।

আজাদ খান ভাসানী বলেন, “নিরালা মোড় শুধুই একটি মোড় নয়, এটি ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উত্তপ্ত স্মৃতিবাহী স্থান। আজকের পদযাত্রা সেই ইতিহাসকে পুনরুজ্জীবিত করবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে এনসিপি’র পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ

আপডেটের সময় ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫