ভিয়েনা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে সমঝোতা স্মারক সই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান ও নিরবচ্ছিন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গম আমদানির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (২০ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।

বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস উইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে. সোয়ার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা অনুযায়ী, আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ মেট্রিক টন উচ্চমানের গম প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করবে বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আস্থা ও পারস্পরিক বাণিজ্য সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র তৈরি হবে, যার সুফল দুই দেশের জনগণই ভোগ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, বাণিজ্য সচিবসহ উভয় দেশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকা/এসএস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে সমঝোতা স্মারক সই

আপডেটের সময় ১০:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫