ভিয়েনা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ভারতের রাজস্থানে বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২০৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভারতের রাজস্থানের চুরু জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল বুধবার (৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

নিহতরা হলেন, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিধু ও ফ্লাইট লেফটেন্যান্ট রিশি রাজ সিং।

বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। এক্স-এ দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমানটি দুর্ঘটনায় পড়ে। দুজন পাইলটই প্রাণ হারিয়েছেন। কোনো বেসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে।’

স্থানীয় পুলিশ সুপার জয় যাদব জানান, বিমানটি ভূপৃষ্ঠ থেকে নিচু উচ্চতায় উড়ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি বেশ নিচু দিয়ে উড়ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, নিচু উচ্চতায় বিমান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাখির সঙ্গে সংঘর্ষ বা মোবাইল টাওয়ার, উইন্ডমিলের মতো চিহ্নিত না হওয়া বাধার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে।

এই বছর মার্চের পর এটিই তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা। ৭ মার্চ হরিয়ানার আম্বালা এয়ারবেস থেকে উড্ডয়নের পরপরই একটি জাগুয়ার বিধ্বস্ত হয়। সে সময় পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।

২ এপ্রিল গুজরাটের জামনগরে আরেকটি জাগুয়ার বিধ্বস্ত হলে একজন পাইলট নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন।

জাগুয়ার যুদ্ধবিমান ১৯৭৯ সালে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়। বর্তমানে ৬টি স্কোয়াড্রনে জাগুয়ার রয়েছে। ইঞ্জিন উন্নয়ন পরিকল্পনা ২০১০ সালে শুরু হলেও বেশি খরচের কারণে তা বাতিল হয়। এখনো পুরনো অ্যাডার এমকে ৮১১ ইঞ্জিনে চালিত হয় এই বিমান।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের রাজস্থানে বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আপডেটের সময় ১২:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫