ভিয়েনা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক প্রশ্নে সকল রাজনৈতিক দল একমত : আলী রীয়াজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১১০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বুধবার (২ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনার মাঝে এসব কথা বলেন।

এর আগে সকালে আলোচনার শুরুতে আলী রীয়াজ বলেন, “সকলের সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ প্রণয়ণের প্রত্যাশা করছি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারব।”

এছাড়া তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়েছে এবং তা সমাধানের পথে রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক প্রশ্নে সকল রাজনৈতিক দল একমত : আলী রীয়াজ

আপডেটের সময় ০১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫