ভিয়েনা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১০৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার সরকারি মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২৫ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানান।

ঢাকায় ছোট গরুর চামড়া সর্বনিম্ন ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাসির চামড়ার ক্ষেত্রেও আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং ঢাকার বাইরে ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা জানান, কোরবানির চামড়া সংরক্ষণে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে। এছাড়া ঈদের পরবর্তী ১০ দিনের মধ্যে ঢাকার বাইরের চামড়া রাজধানীতে আনা যাবে না, এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আপডেটের সময় ১২:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫