ভিয়েনা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে পাহাড়ি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ ভিয়েনায় অরাজনৈতিক সংগঠন “অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি”র আত্মপ্রকাশ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহাতা আটক 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১০৪ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : চট্রগ্রাম ও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হতো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলষ্টেশনের বুকিং সহকারী মোঃ মাজহারুল হক (২৮) কে আটক করে সেনাবাহিনী।
বুধবার (২৬ মার্চ) গভীর রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন অভিযান চালিয়ে চোরাই টিকিট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত বুকিং সহকারী মাজহারুল হক কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধলেশ্বর গ্রামের মোঃ ইমদাদুল হকের ছেলে ।
জানা যায়, এবারই প্রথম বারের মতো বাংলাদেশ রেলওয়ে শত ভাগ টিকিট অনলাইন প্লাটফর্ম ‘সহজ ডট কম’ এর মাধ্যমে বিক্রয় করছে। ঈদ উপলক্ষ্যে অধিক সংখ্যক মানুষ ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ের কতিপয় অসাধু বুকিং সহকারী ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়ে।
এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারিতে পড়েন তিনি। অবশেষে প্লাটফর্মে যাত্রীর কাছে টিকিট বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতার করা করা হয়। পরে বুকিং সহকারী মাজহারুল হককে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নেপালে পাহাড়ি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহাতা আটক 

আপডেটের সময় ০৬:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫