ভিয়েনা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ভিয়েনার মুসলিম কবরস্থানে চিরনিদ্রায় শায়িত প্রফেসর ড. শাহ মোহাম্মদ উল্লাহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৭ সময় দেখুন

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য নামাজে জানাজা ও দাফনে অংশগ্রহণ করেন

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের মুসলিম কবরস্থানে যথাযথ ইসলামিক ধর্মীয় রীতিনীতি অনুযায়ী চিরনিদ্রায় শায়িত করা হয়েছে কমিউনিটির বয়োজ্যষ্ঠ মরহুম প্রফেসর ড. শাহ মোহাম্মদ উল্লাহকে।

মরহুমের নামাজে জানাজা পড়ান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম ও মাদানী কোরআন স্কুল ভিয়েনার পরিচালক শায়খ ড.ফারুক আল মাদানী।

জানাজার প্রাক্বালে উপস্থিত মুসিল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভিয়েনার সিনিয়র সিটিজেন এবং মরহুমের খালাতো ভাই মাহবুবুর রহমান। তিনি পরিবারের পক্ষ থেকে মরহুমের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য যে,আজ শুক্রবার অতি ভোরে ভিয়েনায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান শিক্ষাবিদ।

মৃত্যুর সময় প্রফেসর শাহ মোহাম্মদ উল্লাহ সাহেবের বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর সময় তিনি ২ ভাই,  স্ত্রী, ২ কন্যা ও ১ নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম প্রফেসর মোহাম্মদ উল্লাহ ১৯৭৭ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসেন পিএইচডি করতে। ভিয়েনা পিএইচডি শেষে তিনি ঢাকা বিস্ববিদ্যালয়ের মৃতিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে অবসরে যান। তবে তিনি ও তাঁর পরিবার ভিয়েনায় স্থায়ীভাবে বসবাসরত আছেন।

প্রফেসর মোহাম্মদ শাহ মোহাম্মদ উল্লাহ ১৯৪৬ সালে বাংলাদেশের দ্বীপ জেলা খ্যাত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার স্বনামধন্য শাহ পরিবারে জন্ম গ্রহন করেন।

প্রফেসর শাহ মোহাম্মদ উল্লাহ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান এর আপন খালাতো ভাই।

আমরা ইউরো বাংলা টাইমস পরিবার গভীরভাবে শোকাহত এবং মরহুমের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনার মুসলিম কবরস্থানে চিরনিদ্রায় শায়িত প্রফেসর ড. শাহ মোহাম্মদ উল্লাহ

আপডেটের সময় ০৬:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫