ভিয়েনা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করবেন ট্রাম্প! খালেদা জিয়ার জন্মদিন আজ চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

শুধু স্লোগান নয়, সাইবার জগতে যুদ্ধ করতে হবে: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১১২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব মিথ্যা, অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তা প্রতিরোধে দলের নেতাকর্মীদের সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) লন্ডনের গিলফোর্ড হারবার হোটেলে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি প্রোপাগান্ডার উদাহরণ তুলে ধরে বলেন, ‘৫ আগস্টের পরে ভারত থেকে প্রচার করা হলো যে, বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে। মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো। কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেনি বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্টে চারজন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে। তার মানে এখানেও আমরা ব্যর্থ হয়েছি। আমরা সঠিক চিত্রটা তাদের কাছে পৌঁছাতে পারিনি। এই জায়গাটায় আমাদের সজাগ এবং সতর্ক হতে হবে।

যুক্তরাজ্য বিএনপিকে একটি স্যোশাল মিডিয়া সেল গঠন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্য-প্রযুক্তিতে পারদর্শী অনেকে আছে, যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে চায়। তাদের সঙ্গে যোগসাজশ করে আপনাদের সাইবার জগতের যুদ্ধ জোরালো করতে হবে। রাষ্ট্র ব্যবস্থা ও কাঠামোর পরিবর্তনের জন্য আমরা ৩১ দফা দিয়েছি। এই ৩১ দফাটা একটা ম্যাগনাকার্টা। এটা হচ্ছে নতুন সৃষ্টি নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা রোডম্যাপ। সবার কাছে এই ৩১ দফা তুলে ধরার আহ্বান জানাচ্ছি।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শুধু স্লোগান নয়, সাইবার জগতে যুদ্ধ করতে হবে: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪