ভিয়েনা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে- মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১১৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত এলাকায় খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে। প্রত্যন্ত অঞ্চলের খেলার মাঠগুলোকে সুন্দর গ্যালারী করে দৃষ্টিনন্দন মাঠে রুপান্তরিত করা হবে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ভোলার লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহন করেন

চরফ্যাশন উপজেলার সূর্য সৈনিক স্পোটিং ক্লাব বনাম রমাগঞ্জ ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রমাগঞ্জ ফুটবল একাদশ ৫ এবং চরফ্যাশন সূর্য সৈনিক স্পোটিং ক্লাব ৪ গোল দিতে সক্ষম হয়। ফলে রমাগঞ্জ ফুটবল একাদশ ১ গোলের ব্যবধানে বিজয় অর্জন করে। খেলা দেখতে প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য গত ২৫ অক্টোবর মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মেজর হাফিজ। খেলাটি আয়োজন  করেন ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। ফাইনাল খেলায় প্রধান রেফারী হিসেবে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক ঝান্টু, সদস্য সচিব জাকির ইমরান, বিএনপির ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার আহবায়ক ও খেলার প্রধান পৃষ্ঠপোষক মো. ইউসুফসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে- মেজর হাফিজ

আপডেটের সময় ০৬:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪