ভিয়েনা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

অস্ট্রিয়ায় কোয়ালিশন সরকার গঠনে ÖVP ও SPÖ তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে – শীঘ্রই তৃতীয় অংশীদারের নাম ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১০৬ সময় দেখুন

অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) ও সোস্যালিস্ট পার্টি (SPÖ) তাদের কোয়ালিশন সরকার গঠনে সফল বৈঠক ও মন্ত্রণালয় বন্টন অনেকটাই শেষ করেছেন

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ÖVP চেয়ারম্যান কার্ল নেহামার কোয়ালিশন সরকারের দ্বিতীয় অংশীদার SPÖ এর সাথে চতুর্থ ও চূড়ান্ত বৈঠক শেষ করেছেন।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, ÖVP চেয়ারম্যান কার্ল নেহামার সকালে SPÖ-এর সাথে চতুর্থ বৈঠকের আগে বলেছিলেন যে এটি ছিল দুই দলের মন্ত্রণালয়ের বিন্যাসের চূড়ান্ত পর্ব। তিনি এপিএ কে জানান, আশা করছি আগামীকাল বুধবারের মধ্যে তৃতীয় অংশীদারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা
যাবে। তবে চ্যান্সেলর কার্ল নেহামার NEOS এর নাম না বললেও, কোয়ালিশন সরকারে NEOS আসছে এটা প্রায় নিশ্চিত।

NEOS ইতিমধ্যেই তৃতীয় অংশীদার হিসাবে অস্ট্রিয়ার অর্থ মন্ত্রণালয় দাবি বা আবদার করেছে। আরও শুনা যাচ্ছে কোয়ালিশন সরকারের উপপ্রধান ছাড়াও
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চায় SPÖ। তবে নেহামার এ ব্যাপারে এখনও প্রকাশ্যে কিছু বলেননি।

এপিএ আরও জানায়, কোয়ালিশন সরকার গঠনের আলোচনা সফলভাবে অনেকটাই শেষ হয়েছে বলে জানায়। যাই হোক, মঙ্গলবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে জানান নেহামার। তবে তিনি এ সম্পর্কে এখনই কিছু বলতে রাজি হননি। তবে অস্ট্রিয়ার ভবিষ্যৎ কোয়ালিশন সরকার কেমন হওয়া উচিত সে সম্পর্কে তার পরিষ্কার ধারণা রয়েছে। SPÖ নেতা আন্দ্রেয়াস ব্যাবলার, তার দল যখন প্যালেস এপস্টাইনে পৌঁছে তখন তিনি আরও কোনও মন্তব্য করতে চাননি।

আজকের বৈঠকটি আধঘণ্টা বিলম্বিত হয়েছিল কারণ চ্যান্সেলর নেহামার ফেডারেল রাষ্ট্রপতির সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল। আগামীকাল বুধবার এক সংবাদ সম্মেলনে নেহামার বিস্তারিত জানাতে পারেন। কোয়ালিশন সরকারে কোন দলকে কোন মন্ত্রণালয় দেয়া হয়েছে,তা নেহামার সংবাদ সম্মেলনে জানাবেন বলে জানা গেছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় কোয়ালিশন সরকার গঠনে ÖVP ও SPÖ তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে – শীঘ্রই তৃতীয় অংশীদারের নাম ঘোষণা

আপডেটের সময় ০৬:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪