ভিয়েনা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ভিয়েনায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ১০৩ সময় দেখুন

অস্ট্রিয়া বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে ভিয়েনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ভিয়েনা ডেস্কঃ  রবিবার (১০ নভেম্বর) ভিয়েনার ১৫ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশী মালিকানাধীন একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মিলিত হন।

অস্ট্রিয়া বিএনপির নেতা মাসুদুর রহমান মাসুদ এর অনুরোধে অনুষ্ঠানটি সন্চালনার দায়িত্ব পালন করেন অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা হাওলাদার আনোয়ার কামাল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ গাজী হাসান।

সন্চালক আনোয়ার কামাল নেতৃবৃন্দকে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার গণঅভ্যুত্থানের পটভূমি এবং অভ্যুত্থান পরবর্তী শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন সহ অন্যান্য ভূমিকা নিয়ে আলোচনার আহবান জানান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৫ সালের জানুয়ারিতে দেশের গণতন্ত্রকে হত্যা করে
একদলীয় বাকশাল প্রতিষ্ঠার নিন্দা করেন। অনেকেই বলেন, স্বাধীনতার পূর্বের বঙ্গবন্ধু আর পরের জনের মধ্যে রাতদিন তফাৎ দেখা গেছে।

অনেক বক্তা ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর শাসনামল সম্পর্কে দেশের নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দেওয়ার জন্য দেশের বর্তমান
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন। অনেকে বিগত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৫ বছরের স্বৈরশাসনের তীব্র নিন্দা করেন। উল্লেখ্য
যে,এই সময়ের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক হাজার হাজার বিএনপির নেতাকর্মী অপহরণ, নির্যাতন-নিপীড়ন, গুম ও খুনের শিকার হন।

অস্ট্রিয়া বিএনপির পক্ষ থেকে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন, তাদের মধ্যে অন্যতম মোঃ মোস্তফা, আলহাজ্ব দেলোয়ার হোসেন, হাজী মোশাররফ হোসেন, এনামুল হক আব্দুল্লাহ রানা, লিয়াকত আলী, মাহবুবুল ইসলাম,নাসির উদ্দিন, মাসুদুর রহমান মাসুদ, হাওলাদার আনোয়ার কামাল, রুস্তম আলী ফরহাদ।

মামুন হাসান, ফখরুজ্জামান জর্জ, কবির আহমেদ বাবু, মোঃ শাহাজাদা,মাওলানা গাজী হাসান, মোহাম্মদ ইউসুফ, রেজা আলী বাবু, আবু তাহের সরকার, আসাদ কাজী,আব্দুল মোমেন, আনিসুর রহমান, কাজী মেহেদী হাসান প্রমুখ।

আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য,দীর্ঘ নেক হায়াত এবং গত জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের
সময় গণহত্যার শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা গাজী হাসান।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪