ভিয়েনা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ৮৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে ‘‘মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪” এর শুভ উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বিকেলে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ছয় বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথি মেজর হাফিজ উদ্বোধনী বক্তব্যে বলেন, লালমোহন থানায় এত সুন্দর একটি উৎসব মুখর পরিবেশে এরকম একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন যা সত্যিই মনমুগ্ধকর। ইতোপূর্বে উপজেলায় এত সুন্দর আয়োজন কেহ করতে পারেনি।তিনি উপস্থিত সকলকে খেলা উপভোগ করার জন্য বলেন। খেলোয়ারদেরকে রেফারীকে মান্য করে চলার জন্য বলেন। তবে খেলা কে কেন্দ্র করে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করা যাবে না। ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান তিনি।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

আপডেটের সময় ০৬:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪