ভিয়েনা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সাহস থাকলে এসে মামলা মোকাবিলা করুন, হাসিনাকে অ্যাটর্নি জেনারেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৯৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এসব মামলার বিষয়ে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সাহস থাকলে তিনি দেশে এসে মামলা মোকাবিলা করবেন।’

রবিবার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এ বিষয়ে তাদের দেশে আনার প্রক্রিয়াটি কি হবে- এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রথম কথা হলো এটা এখনো অ্যাটর্নি জেনারেল অফিসের বিষয় না। তবে আইন যদি বলে, আমি যতটুকু বুঝি- একটা গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে শেখ হাসিনা কোথায় আছেন, সেটা যদি নিশ্চিত হওয়া যায় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন অনুযায়ী ফেরানোর ব্যবস্থা করা যেতে পারে। আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে। এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে।’

‘তবে সাবেক প্রধানমন্ত্রীর কথা যেহেতু বলেছেন। তার নিজের বক্তব্য আপনারা বিশ্লেষণ করবেন। সাহস থাকলে বাংলাদেশে এসে আদালতের সামনে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হন। আশা করি উনি এটা বিশ্বাস করেন এবং এটা ওনার জন্য ভালো হবে।’ যোগ করেন তিনি।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাহস থাকলে এসে মামলা মোকাবিলা করুন, হাসিনাকে অ্যাটর্নি জেনারেল

আপডেটের সময় ১১:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪