ভিয়েনা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১১৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দল ঘোষণা করে বিসিবি।

দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন মিরাজ। এ ছাড়া বামহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বামহাতি স্পিনার রাকিবুল হাসান ডাক পেয়েছেন।

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমানে দুই দল কানপুরে দ্বিতীয় টেস্ট খেলছে। সাকিব আল হাসান অবসর নেওয়ায় এই স্কোয়াডে নেই। তিনি সম্প্রতি টেস্ট দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

আপডেটের সময় ০৭:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪