ভিয়েনা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জলদস্যু, আটক ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় যৌথবাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে দৌলতখান উপজেলার খায়ের হাট বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত জলদস্যুরা হলেন- দৌলতখানের উপজেলার খায়ের হাট বাজার এলাকার মো. আনোয়ার হোসেন, সোহেল আহমেদ এবং হাসান আলী। এদের সবার বাড়ি এলাকায়।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিং-এ জানানো হয়, আটককৃত জলদস্যুরা পেশাদার ডাকাত। তারা বিগত কয়েকবছর ধরে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ডাকাতি করে আসছে। এছাড়াও তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।

আটক করার সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ১৫টি দেশীয় অস্ত্রসহ ১টি অবৈধ মোটর সাইকেল জব্দ করা হয়।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জলদস্যু, আটক ৩

আপডেটের সময় ০৫:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪