ভিয়েনা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ ৮ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে এক ইসরাইলি হামলায় আটজন নিহত এবং আহত হয়েছে প্রায় অর্ধশত। লেবাননের রাজধানী বৈরুত থেকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, হামলায় তাদের একজন শীর্ষ সামরিক নেতা মারা গেছেন।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে তারা একটি “টার্গেটকৃত হামলা” পরিচালনা করেছে। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে হামলায় আটজন নিহত এবং আরও ৫৯ জন আহত হয়েছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রটি বলেছে যে দক্ষিণ বৈরুতে তাদের শক্ত ঘাঁটিতে হামলায় এর অভিজাত রাদওয়ান ইউনিটের প্রধান ইব্রাহিম আকিল নিহত হয়েছেন।

৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বৈরুতের দক্ষিণ শহরতলিতে এই বিমান হামলা তৃতীয়। এই সপ্তাহে সহিংসতা নাটকীয়ভাবে গাজা থেকে লেবাননে স্থানান্তরিত হয়েছে। এই বছরের শুরুর দিকে, ইসরাইলকে দায়ী করা হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর এবং তার সহযোগী ফিলিস্তিনি গ্রুপ হামাসের নেতা সালেহ আল-আরুরি নিহত হন। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্র আরো জানায়, “ইসরাইলি বিমান হামলায় রাদওয়ান ফোর্সের কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। ফুয়াদ শুকরের পর তিনি ফের্সের সশস্ত্র বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড।”

হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে হামলার পর তারা বলেছে, তারা একটি ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে আঘাত করেছে। হিজবুল্লাহর দাবি করে যে এটি অনির্দিষ্ট “হত্যার” জন্য দায়ী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ ৮ জন নিহত

আপডেটের সময় ০৮:১৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪